কাতারের প্রাচীন ইতিহাস
কাতারের প্রাচীন ইতিহাস ৫০'০০০ হাজার বছরের যাত্রা :
মধোপ্রাচ্যের ছোট উপদ্বীপ কাতার। যা আজকের আধুনিক শহর এ-ই মরুভূমির পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের এক সমৃদ্ধ ইতিহাস। এখানে মানুষের বসবাস শুরু হয়ে ছিল ৫০'০০০ হাজার বছর আগে থেকে। যা কাতারকে পৃথিবীর প্রাচীনতম মানব বসতিস্থলের আন্ত ভক্ত করে।
প্রস্তর যুগের পদচিহ্নের ইতিহাস:
উপদ্বীপজুড়ে আবিষ্কৃত হয়েছে প্রস্তর যুগের নানা ধরণের সরঞ্জাম ও নিদর্শন। এগুলো প্রমাণ করে, এই অঞ্চলে বহু প্রাচীনকাল থেকেই মানুষ বসবাস করে আসছে। বিশেষ করে, উবাইদ আমলের (প্রায় ৬৫০০-৩৮০০ খ্রিস্টপূর্বাব্দ) নিদর্শনগুলো এখানকার উপকূলীয় জনবসতিতে পাওয়া গেছে।
আল দা’আসা: এক প্রাচীন শিবির:
কাতারের পশ্চিম উপকূলে অবস্থিত আল দা’আসা হলো অন্যতম গুরুত্বপূর্ণ উবাইদ স্থান। ধারণা করা হয়, এটি একটি ছোট মৌসুমী শিবির ছিল যেখানে প্রাচীন মানুষরা সময়কালীন বসতি গড়ে তুলেছিল।
সুমেরীয় যোগসূত্র? :
কিছু গবেষক বিশ্বাস করেন, সুমেরীয় সভ্যতার কিছু শেকড় হয়তো এই অঞ্চল থেকেই উৎপত্তি লাভ করেছিল। যদিও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে, তবে এটি কাতারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করে।
প্রাচীন বাণিজ্য ও রং উৎপাদন :
আল খোর দ্বীপপুঞ্জে পাওয়া গেছে ক্যাসাইট ব্যাবিলনীয় সভ্যতার নিদর্শন, যা কাতার ও আধুনিক বাহরাইনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ইঙ্গিত দেয়। শামুকের খোলস ও মৃৎপাত্রের দোকান প্রমাণ করে, এই অঞ্চলে ক্যাসাইট বেগুনি রঙের শিল্পও প্রচলিত ছিল। ধারণা করা হয়, কাতারই সম্ভবত শেলফিশ থেকে রঞ্জক উৎপাদনের প্রাচীনতম স্থান।
সাসানীয় যুগ ও খ্রিস্টধর্ম
খ্রিস্টপূর্ব ২২৪ সালে, সাসানীয় সাম্রাজ্য কাতার সহ পারস্য উপসাগরজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই সময়ে কাতার মুক্তা ও বেগুনি রঙের মতো গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানি করত। সেসময় মেসোপটেমিয়ার খ্রিস্টানদের মাধ্যমে ধর্মের বিস্তার ঘটতে থাকে এবং কাতার অঞ্চলে মঠ নির্মাণ ও খ্রিস্টধর্মের প্রসার ঘটে। এই সময় অঞ্চলটি সিরিয়াক ভাষায় পরিচিত ছিল 'বেথ কাত্রায়ে', অর্থাৎ ‘কাতারিদের ঘর’।
ইসলাম আগমন ও নতুন যুগ
৬২৮ সালে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) পূর্ব আরবের শাসক মুনজির ইবনে সাওয়া আল-তামিমিকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। মুনজির আহ্বানে সাড়া দেন, এবং এর ফলে এই অঞ্চলের বেশিরভাগ আরব গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর পারস্যে মুসলিম বিজয়ের মাধ্যমে সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং শুরু হয় কাতারে ইসলামী যুগের উত্থান।
উপসংহার:
কাতারের ইতিহাস শুধু মরুভূমি আর মুক্তার গল্প নয়; বরং এটি এক দীর্ঘ সভ্যতার যাত্রা, যেখানে প্রাচীন সভ্যতা, ধর্মীয় পরিবর্তন এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক বন্ধন একসাথে গেঁথে রয়েছে। এই ইতিহাস জানলে বোঝা যায়, আধুনিক কাতার কতখানি ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
.jpeg)